• ২৯ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতি ১৪ মে ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

Bengali Movie

রাজ্য

শতাব্দীকে বিজেপি পতাকা দেখিয়ে বিক্ষোভ ক্ষুব্ধ তৃণমূল কর্মীদের

আগে বলেছিলেন ফালতু খবর পরিবেশন করা হচ্ছে। এবার গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়ে সাংবাদিকদের অসভ্যতা দেখতে পেলেন বিদায়ী সাংসদ, বীরভূম লোকসভার তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। ক্ষোভের মুখে বার বার মেজাজ হারাচ্ছেন তৃণমূলের তারকা প্রার্থী। অনুব্রতহীন এই নির্বাচনে চড়া রোদে প্রচারে বেরিয়ে ক্ষুব্ধ হচ্ছেন বিদায়ী সাংসদ।এর আগে অধিকাংশ নির্বাচনে ভোট বৈতরণী পার করেছেন দলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডলের কৌশল এবং হুঙ্কারে চওড়া হাসি হেসেছেন তৃণমূল প্রার্থীরা। কিন্তু এবার অনুব্রতহীন ভোটে একাই পরিশ্রম করতে হচ্ছে প্রার্থীদের। ফলে ক্ষোভের মুখে পড়ে বার বার মেজাজ হারাচ্ছেন শতাব্দী রায়। সোমবার সাঁইথিয়ার বাতাসপুর গ্রামে ক্ষোভের মুখে পড়ে সাংবাদিকদের আঙুল উঁচিয়ে বলেছিলেন ফালতু খবর করছেন। এবার রামপুরহাট বিধানসভার রামপুর পঞ্চায়েতের বাটের বাঁধ গ্রামে। এদিন দুপুরে গ্রামে ঢুকলে বিজেপির পতাকা নিয়ে শতাব্দীকে ক্ষোভ প্রকাশ করেন। তারা পরিস্কার জানিয়ে দেন অনুন্নয়নের কারণেই বিজেপির পতাকা ধরেছেন। গ্রামের বাসিন্দা শেখ মইনুল বলেন, আমরা সবাই তৃণমূল করতাম। কিন্তু ১৫ বছরে আমাদের গ্রামের জন্য শতাব্দী রায় কোন উন্নয়ন করেনি। পানীয় জল, বিদ্যুৎ, রাস্তাঘাটের কোন উন্নয়ন হয়নি। তাই আমরা উনাকে বিজেপির পতাকা দেখিয়ে গ্রামে সম্বর্ধনা জানালাম। আর এখানকার যিনি বিজেপি নেতা রয়েছেন সেই রাজেশ মণ্ডল শুধু ঝামেলা লাগানোর চেষ্টা করে চলেছেন।শেখ সাবের আলি বলেন, আমরা তৃণমূল করে কোন উন্নয়ন পায়নি। শুধু লাথি খেয়েছি। আর একাধিক মামলায় জর্জরিত হয়েছি। সেই মামলা আজ আমাদের চালাতে হচ্ছে। গুনতে হচ্ছে মোটা টাকা। আমরা মসজিদের সামনে একটা বাতিস্তম্ভ এবং জলের ব্যবস্থা করার আবেদন করেছিলাম। কিন্তু কোন লাভ হয়নি।শতাব্দী রায় বলেন, মজার বিষয় হল যারা বিজেপির পতাকা ধরেছিল তাদের অধিকাংশ বাচ্চা। যারা বিজেপি, তৃণমূল বানানটাও লিখতে পারবে না। আলোর যে অভিযোগ করছে সেটা আমার কাছে জানায়নি। জানালে অবশই আলোর ব্যবস্থা করে দিতাম। আর তৃণমূল ছেড়ে বিজেপির পতাকা ধরাটা অনেকটা প্রেমিকের সঙ্গে রাগ করে অন্য মেয়ের সঙ্গে ঘুরে জেলাসি ফিল করানোর মতো। তবে তাতে খুব একটা কাজ করবে না। স্থানীয় নেতারা কর্মীদের গুরুত্ব দেন না, এপ্রসঙ্গে শতাব্দী বলেন, সবাই সম্মান আশা করে। আমার আসার আগে নেতারা কেন গ্রামবাসীদের সঙ্গে বসেনি সেটা বলতে পারব না। যদি না বসে সেটা নেতাদেরভুল হয়েছে।বিজেপি প্রার্থী দেবাশিস ধর বলেন, উন্নয়নের কারণেই মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন। গ্রামবাসীরা ব্যাঙ্গ করে উন্নয়নের কথা বলেছেন। গ্রামে গ্রামে শুধুই অনুন্নয়নের ছবি। এক কথায় রাজনীতিটা সিনেমা নয়। এখানে পার্ট টাইম জব করলে মানুষের উন্নয়ন করা যায় না। তাই আমি চাকরি ছেড়ে রাজনীতিতে এসেছে। আমরাও অনুন্নয়নের তালিকা তৈরি করছি। জিতলে ওই সমস্ত এলাকা ধরে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন করব।

এপ্রিল ১৭, ২০২৪
রাজ্য

শতাব্দী রায়ের সভাতে তৃণমূল কর্মী-রাই সরব পরিশ্রুত পানীয় জলের দাবীতে, মিডিয়াকে তোপ বিদায়ী সাংসদের

এবার পরিশ্রুত পানীয় জলের দাবীতে শতাব্দী রায়ের সভাতেই সরব হলেন তৃণমূল কংগ্রেসের কয়েকজন কর্মী। ঘটনাটি বীরভূমের রামপুরহাট ১ নম্বর ব্লকের খড়বোনা গ্রামে। বৃহস্পতিবার ওই এলাকায় শতাব্দী রায়ের নির্বাচনী কর্মীসভা ছিল। মঞ্চ থেকে শতাব্দী রায় যখন কর্মীদের কাছ থেকে বুথের ভোটের হিসেব নিচ্ছিলেন সেই সময় রদিপুর গ্রামের গোপাল মণ্ডল কর্মী শতাব্দী রায়কে বলেন, কলে যে জল পাওয়া যাচ্ছে, সেই জল খাওয়া যাচ্ছে না। প্রায় এক কিলোমিটার দূর থেকে পানীয় জল নিয়ে আসতে হচ্ছে। তৃণমূল কংগ্রেসের কর্মীর এই অভিযোগ ঢাকা দেওয়ায় জন্য ওই এলাকার জহরুল সেখ নামে এক তৃণমূল নেতা বলতে শুরু করেন পরিশ্রুত পানীয় জলের জন্য টাকা বরাদ্দ হয়েছে। ট্রেন্ডার ও হয়েছে কিন্তু ওয়ার্কঅর্ডার না পাওয়ায় কাজ শুরু হচ্ছে না। কর্মীদের এই সরব হওয়ার বিষয়ে সংবাদ মাধ্যমের ওপরেই তোপ দাগলেন শতাব্দী রায়। তিনি বলেন, এটাই মিডিয়া দেখাবে। দশটা কাজের মধ্যে নটা ভালো বললে মিডিয়া সেটা দেখাবে না। একটা খারাপ বললেই সেটাই দেখাবে।

এপ্রিল ১২, ২০২৪
রাজ্য

"টাকা দাও, ভোট নাও", প্রচারে বেরিয়ে শুনতে হল শতাব্দী রায়কে

টাকার বিনিময়ে ভোট। নেতারা টাকা পাচ্ছে তাই তাঁরাও টাকা চাইছে। বলছেন বীরভূমের মহম্মদ বাজারের মহিলা ভোটাররা।টাকা না দিলে ভোট দেব না। প্রচারে বেরিয়ে গ্রামের প্রবীণ মহিলাদের কাছে এমনই কথা শুনতে হল বীরভূম লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায়কে। সেই সঙ্গে গ্রামের বাসিন্দারা না পাওয়ার ক্ষোভ উগরে দেন প্রাক্তন সাংসদকে কাছে পেয়ে। শনিবার বীরভূমের মহম্মদবাজার ব্লকের বিভিন্ন অঞ্চলে প্রচার চালান তৃণমূলের শতাব্দী রায়।এদিন বিক্ষোভের ঘটনা ঘটে লাউতোর গ্রামে। সেখানে তিনবারের প্রাক্তন সাংসদকে কাছে পেয়ে না পাওয়ার ক্ষোভ উগড়ে দেন গ্রামবাসীরা। এরই মধ্যে কয়েকজন মহিলা শতাব্দীকে বলেন টাকা না পেলে ভোট দেব না। কনেজা বিবি বলেন, ভোট দিতে হলে টাকা দিতে হবে। নেতারা ভোটে জিতে নিজেদের পকেট ভরছে। আমরা কিছু পাচ্ছি না। ঘর পায়নি। কোন সাহায্য পায়নি। গ্রামের তেমন কোন উন্নয়ন হয়নি। তাই এবার ভোট নিতে গেলে টাকা দিতে হবে।এই প্রসঙ্গে শতাব্দী রায় বলেন, উনি কত বড় ভোটার জানি না। উনি ভারতের কত গণতন্ত্র বোঝেন, জানি না। এপ্রশ্নের উত্তর আমি দেব না। তবে যারা না পাওয়ার অভিযোগ করছেন সেটা পঞ্চায়েতের কাছে জানতে চাইব।

এপ্রিল ০৬, ২০২৪
বিনোদুনিয়া

'অন্তঃসত্ত্বা' এবং 'জবা'-র পর ঋকের নতুন ছবি 'ক্লাউন'

আসতে চলেছে নতুন বাংলা ছবি ক্লাউন। পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক ঋক চ্যাটার্জী। অন্তঃসত্ত্বা এবং জবার পর এটি ঋকের তৃতীয় পরিচালনা। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন ওম সাহানি,দেবলীনা কুমার ও ইন্দ্রনীল চৌধুরী। ছবির অন্য একটি মুখ্য চরিত্রে অভিনয় করছেন বি.ডি.মুখোপাধ্যায়। এটি হতে চলেছে একটি ক্রাইম থ্রিলার। তবে ছবিতে পরতে পরতে রয়েছে রহস্য। যা দর্শকদের মনে কৌতূহল তৈরি করবে। এছাড়া ও ছবিটি তৈরি হয়েছে সামাজিক প্রেক্ষাপটে। ন্যায়, প্রতিবাদ, প্রতিরোধই সুষ্ঠু সমাজ গঠনের প্রধান মাপকাঠি। প্রতিটি মানুষের দুটি দিক আছে। আলো এবং ছায়া। প্রত্যেকেই চায় তাদের জীবনে কেবল আলো থাকুক। তাই তারা তাদের প্রতি নিত্যদিনের অন্যায়ের প্রতিবাদ করে না। একদিন অত্যাচারে তাদের পিঠ দেয়ালে ঠেকে গেলে তাদের ছায়া বেরিয়ে আসে। আর আমাদের গল্পটা এমনই একটা ছায়ার গল্প।একটি সাধারণ ছেলে, যার জীবনে সর্বদা অন্যায় হয়েছে। তার সামনেই তার বোনকে ধর্ষণ করা হয়। মায়ের সাথে অবিচার করা হয়েছে। আজ তার একমাত্র পরিচয় একজন বাস্টার্ড। যখন তার পিঠ দেয়ালের সাথে থাকে, তার কালো দিকটি তার থেকে বেরিয়ে আসে। জোকার... এই জোকার শুধু তার বিচারই করেনি, সমাজে তার নিজের মত করে প্রতিবাদের ঝড় তোলে, যা প্রতিবাদের ভাষা হয়ে ওঠে। সমাজ পরিবর্তনের প্রবণতা। কিন্তু পরিবর্তন দীর্ঘস্থায়ী হয় না। তাই সময় ও আইনের নিয়ম অনুযায়ী একদিন জোকার শেষ হয়। কিন্তু জোকার কি সত্যিই শেষ?তা জানতে হলে আরও কয়েকটি দিন অপেক্ষা করতেই হবে। ছবিটি মুক্তি পাবে সিনেরিও ফিল্মসের ব্যানারে ড: ইন্দ্রনীল চৌধুরীর প্রযোজনাতে।

এপ্রিল ০৮, ২০২২
বিনোদুনিয়া

৬ মে বড়পর্দায় আসছে মিমি চক্রবর্তীর 'মিনি'

আগামীকাল সরস্বতী পুজো। অর্থাৎ বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে। এই বিশেষ দিনের আগে ভক্তদের খুশির খবর শোনালেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। স্মল টক আইডিয়াস, সম্পূর্ণা লাহিড়ী ও ও রাহুল ভাঞ্জার প্রযোজিত এবং মৈনাক ভৌমিকের পরিচালিত পূর্ণদৈর্ঘ্যর ছবি মিনি-র মুক্তির তারিখ ঘোষিত হল। এই ছবির ডাবিং ও পোস্ট প্রোডাকশনের কাজও শেষ হয়েছে। এই ছবি মুক্তি পেতে চলেছে এই বছর ৬ মে। মুখ্য চরিত্রে মিমি চক্রবর্তী ছাড়াও অভিনয় করছেন শিশুশিল্পী অয়ন্না চ্যাটার্জি। অয়ন্নার এটা প্রথম ছবি। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মিঠু চক্রবর্তী, সপ্তর্ষি মৌলিক ও কমলিকা ব্যানার্জি। অয়ন্না ও তার পিসির গল্প মিনি তে তুলে ধরছেন পরিচালক। এই ছবির মধ্যে দিয়েই প্রযোজক হিসাবে আত্মপ্রকাশ হচ্ছে সম্পূর্ণা লাহিড়ীর।

ফেব্রুয়ারি ০৪, ২০২২
বিনোদুনিয়া

Tonic : 'টনিক' নিয়ে তারকাদের মতামত

আজ বড়দিন। টলিউড সুপারস্টার দেবের জন্মদিন। তার জন্মদিনের আগের দিন অর্থাৎ ২৪ ডিসেম্বর মুক্তি পেল ইচ্ছেপূরণের গল্প টনিক। টনিক নিয়ে কোন তারকা কি বললেন শুনে নিন।রুক্মিনী মৈত্রঃ আমার টনিক দেখার পর মনে হয়েছে দেবের সঙ্গে যদি শ্রেষ্ঠ কারোও জুটি হয় সেটা পরাণ বন্দ্যোপাধ্যায়। সৌমিলী বিশ্বাসঃ নতুন বছরের একটা বড় উপহার আমাদের সকলের কাছে। অনেকদিন পর বাংলা সিনেমায় মন খুলে হাসলাম। খুব ভালো লাগলো এবং অসাধারণ অভিনয় দেখলাম পরাণ বন্দ্যোপাধ্যায়, দেব, শকুন্তলা বড়ুয়া প্রত্যেকেরই।রাজা চন্দঃ প্রথম কথা আমার একটা এক্সপেক্টেশন ছিল। সেটা ছাপিয়ে গেল টনিক। অভিজিতের জন্য শুভেচ্ছা। দেবের এই পারফরম্যান্স। পরাণদা অসাধারণ। আমার মনে হয় সমস্ত বাঙালির ছুটে এসে টনিক দেখা উচিৎ।ঈশা সাহাঃ ভালো লেগেছে যেরকম এক্সপেক্টেশন নিয়ে এসেছিলাম সেটা পূরণ হল। পরাণ দা-দেবের যে বন্ডিংটা দেখতে পেয়েছি সেটা ভীষণ ভালো। বেশ কিছু মজার মুহূর্ত দেখেছি। সব মিলিয়ে মজার ছবি, খুব পজিটিভ ছবি। আমি সিওর সবার খুব ভালো লাগবে।বাবুল সুপ্রিয়ঃ এক্সিলেন্ট অভিনয় দুজনের। তার মধ্যে স্ট্রং সোসাইটির জন্য মেসেজ আছে। বাবা-মায়ের প্রতি ভালোবাসা এবং এজ ইস জাস্ট আ নাম্বার। যতটা তারা চায় ততটাই আতদের দেওয়া যেতে পারে এই স্ট্রং মেসেজটা খুব সুন্দর করে দেওয়া হইয়েছে।

ডিসেম্বর ২৫, ২০২১
বিনোদুনিয়া

Paran Bandopadhyay : কোন ‘টনিক’ ৮১ বছরের যুবক অভিনেতা সাইকেল চালালেন ?

৮১ বছর বয়স তাঁর। কিন্তু টনিক এ যেভাবে তিনি অভিনয় করেছেন তা সবাইকে মুগ্ধ করেছে। অনেকেই অবাক হয়েছেন ৮১ বছর বয়সে তিনি কিভাবে রিভার র্যা ফটিং করলেন। সেই পরাণ বন্দ্যোপাধ্যায় এবার সাইকেল চালালেন। তাও আবার ৫০ বছর পর। সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করে দেব। ক্যাপশনে লিখেছেন ক্যাপশনে লিখেছেন কাকা রাইডিং সাইকেল অলমোস্ট আফটার ফিফটি ইয়ার্স। টনিক নাম তো সুনা হোগা।সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা ভিডিওতে কত দিন পর কাকা পরাণ সাইকেল চালিয়েছেন জিজ্ঞাসা করেন। পরাণ বন্দ্যোপাধ্য়ায় বলেন, তা ১৯৬৭-এর আগে, ষাটের দশকে সাইকেল চালিয়েছি। ৬৫-৬৬ সালে চালিয়েছি। তারপর এই চালালাম। এরপরই পরাণ বন্দ্যোপাধ্যায় বলেন, সাইকেলের চাকায় যে পাম্প থাকে। পাম্প ছাড়া তো চলে না। দেবকে জড়িয়ে ধরে তিনি বলেন, পাশে দেব থাকলেই চাকার সাইকেল চলে। দেব সেইটা।অতনু রায়চৌধুরি ও প্রণব কুমার গুহর বেঙ্গল টকিজের প্রযোজনায় এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারসের সহ প্রযোজনায় আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে টনিক। দেব, পরাণ বন্দ্যোপাধ্যায় এবং শকুন্তলা বড়ুয়া- তিন জনকে নিয়েই গল্পটা এগিয়েছে। এছাড়াও এই ছবিতে রয়েছেন সুজন মুখোপাধ্যায়, কণীনিকা বন্দ্যোপাধ্যায়, বিশ্বজিৎ চক্রবর্তী, রজতাভ দত্ত, বিশ্বনাথ বসু প্রমুখ। দেব জানিয়েছেন গল্পের দিক থেকে টনিক তার জীবনের সেরা ছবি।

ডিসেম্বর ১৬, ২০২১
বিনোদুনিয়া

Shmaik : অভিনয়ে হাতেখড়ি হচ্ছে পরিচালক 'শমীক' এর

এতদিন সিনেমা থেকে মিউজিক ভিডিও সবেতেই দক্ষ হাতে পরিচালনার দায়িত্ব সামলেছেন শমীক রায় চৌধুরী। এবার অভিনেতা হিসাবে আত্মপ্রকাশ হতে চলেছে তার। পরিচালক অমর্ত্য সিনহার ছবি অসম্পূর্ণ তে অভিনেতা হিসাবে আত্মপ্রকাশ করছেন শমীক। এটি একটি মনস্ত্বাত্তিক থ্রিলার ছবি। এক বিবাহ দম্পতি ও তার পাঁচ বছরের কন্যাসন্তান কে ঘিরে আবর্তিত হচ্ছে পুরো গল্পটা। ছবির গল্পে রয়েছে বিভিন্ন স্তর তাই সেভাবেই অভিনেতা-অভিনেত্রী নির্বাচন করেছেন পরিচালক। শমীকের বিপরীতে এই ছবিতে রয়েছেন শ্রেয়া ভট্টাচার্য। যিনি সম্প্রতি কনফিউজড পিকচারস-এর ওয়েব সিরিজ টাইম আপ এ অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি অসম্পূর্ণর সংলাপ লিখেছেন শমীক। ছবির কাহিনি ও চিত্রনাট্যের দায়িত্ব সামলেছেন পরিচালক নিজেই।এই ছবিতে মিউজিকের দায়িত্বে রয়েছেন তমাল কান্তি হালদার। ছবির চিত্রগ্রাহক প্রসেনজিত কোলে। সম্পাদনা করছেন জাতীয় পুরস্কার জয়ী পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য।

ডিসেম্বর ০৬, ২০২১
বিনোদুনিয়া

Anurag ‘অনুরাগ’ নিয়ে আসছেন শান্তনু সিনহা

পরিচালক শান্তনু সিনহার তৃতীয় ছবি অনুরাগ। ৩৫ মিনিটের এই ছবিটির পোস্টার ও ট্রেলার লঞ্চ হয়ে গেল কলকাতা প্রেস ক্লাবে। উপস্থিত ছিলেন পরিচালক শান্তনু সিনহা, অভিনেতা দেবদূত ঘোষ, আনন্দ শঙ্কর চৌধুরী এবং অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য্য।এই ছবির মূল বক্তব্য ভালবাসা থাকে চিরদিন। ছবির শুটিং হয়েছে বর্ধমানের মানগড় এলাকায়।টুডে সাইন প্রাইভেট লিমিটেড প্রযোজিত সাইন প্রোডাকশনের ছবি অনুরাগ নিয়ে অভিনেতা দেবদূত ঘোষ জানালেন, পরিচালক শান্তনু আমার বহুদিনের পরিচিত। আমরা হুইলচেয়ার নামে একটি ছবি শুরু করারপরিকল্পনা করেছিলাম। যে ছবিতে মূল অভিনেতা হিসেবে থাকার কথা ছিল কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায়ের। কিন্তু অনেক কারণে সেই ছবি হয়নি। পরবর্তীকালে শান্তনু এই ছোট ছবির গল্পটা শোনায়, আমি গল্পটা শুনেই রাজি হয়ে যায়। ছবিতে আমার চরিত্রটা দারুন ইন্টারেস্টিং এবং চ্যালেঞ্জিং। প্রথমত পুরো ছবিটাই আউটডোরে একটা আন এক্সপোজড পিকটোরিয়াল গ্রাম বাংলার ব্যাকড্রপে শুটিং হয়েছে। এবং আমার চরিত্রটা এক রাতে পাল্টাতে পাল্টাতে শেষ পরিনতি কি হয় সেই গল্পই শোনাবে। ছবির গল্প চিত্রনাট্য, সংলাপ পরিচালকের নিজের। সঙ্গীত রাজ নারায়ন দেবের। ব্যবহৃত হয়েছে রবীন্দ্রসঙ্গীতের সুর। পরিচালক শান্তনু সিনহা জানালেন, ছবিটি প্রথমে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে পাঠানো হবে এবং তারপর ফেব্রুয়ারিতে মুক্তি পাবে।

ডিসেম্বর ০৫, ২০২১
বিনোদুনিয়া

Sinduk Rahasya : ভিন্নধারার ছবি সিন্দুক রহস্য

জয়ন্ত পালের ছবি সিন্দুক রহস্যের পোস্টার ও মিউজিক লঞ্চ হয়ে গেল দক্ষিণ কলকাতার ইন্দিরা সিনেমা হলে। পোস্টার লঞ্চ করলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক রাজা সেন ও তমাল রায়চৌধুরী। এরপর এই প্রোজেক্টের সঙ্গে গায়ক, সঙ্গীত পরিচালক থেকে শুরু করে বাকিরা তাদের মূল্যবান বক্তব্য রাখেন।সিন্দুক রহস্য নিয়ে যথেষ্ট উন্মাদনা রয়েছে সকলের মধ্যে। এই ছবির মুখ্য চরিত্রে রয়েছেন মাসুম ও টিনা। এছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন তমাল রায় চৌধুরী, দেবাশীষ গাঙ্গুলী ও রাজু মজুমদার সহ আরো অভিনেতা। সকলের পরিচিত মুখ অরিত্র দত্ত বণিক সিন্দুক রহস্য ছবিতে সম্পাদকের ভূমিকা পালন করেছেন।নবাগত অভিনেতা ও নবাগতা অভিনেত্রী কে এখানে দর্শকরা দেখতে পাবেন। ফলে নতুন একটা জুটি পেতে চলেছে টলিউড। এই ছবির মুক্তির দিন এখনও ঠিক হয়নি। তবে জানা যাচ্ছে খুব শীঘ্রই মুক্তি পাচ্ছে এই ছবিটি।

অক্টোবর ১৬, ২০২১
বিনোদুনিয়া

'Torulotar Bhoot' : মুক্তি পেল 'তরুলতার ভূত'

গ্রিন মোশন পিকচারস এর প্রযোজনায় মুক্তি পেল পরিচালক দেব রায়ের ছবি তরুলতার ভূত। ছবির প্রিমিয়ারে উপস্থিত ছিলেন পরিচালক দেব রায়, অভিনেতা রাহুল দেব বোস, সুমিত সমাদ্দার, অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়, দীপান্বিতা হাজারি সহ আরও অনেকে। করোনা পরস্থিতির মধ্যেও তরুলতার ভূত দেখতে বেশ ভালোই ভিড় হয়েছিল।এই ছবি নিয়ে পরিচালক দেব রায় জানালেন,একটা মিস্ট্রি ফিলিং হচ্ছে। নার্ভাসও লাগছে। আবার আনন্দও হচ্ছে। আমি যে রসটা পৌঁছে দিতে চেয়েছি সেই রসটা পৌঁছাক। ছবিটা মানুষ মন দিয়ে দেখুক সেটা চাইব। অভিনেত্রী দীপান্বিতা হাজারি জানালেন,এটা অন্যরকম একটা ছবি। একেবারেই অন্যধারার ছবি। সিনেমার স্টোরিলাইন ভীষণ স্ট্রং। পরিচালক দেব রায়ের প্রথম কাজ। আপনাদের ভালো লাগবে। এই ছবিতে অনেক নতুন অভিনেতা-অভিনেত্রীরা অভিনয় করছে। তারাও খুব এক্সাইটেড প্রিমিয়ারে দেখেই বোঝা গেল।তরুলতার ভূত মানেই এইটা ভূতুরে ব্যাপার তো রয়েছেই। তবে কতটা ভূতুরে ব্যাপার রয়েছে, দর্শকরা কেমনভাবে ছবিটা নেবে সব দেখার জন্য হলে গিয়ে তরুলতার ভূত দেখতে হবে। তাহলেই গল্পের আসল রসটা পাওয়া যাবে।

সেপ্টেম্বর ২৭, ২০২১
বিনোদুনিয়া

Shahida : প্রথম পুরস্কার শাহিদার, উচ্ছ্বসিত মা

ছেলে বা মেয়ে যদি জীবনে ভালো কিছু করে একজন মায়ের গর্বিত হওয়ারই দিন। সেরকমই আজ খুশির দিন এক মায়ের। তিনি হলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী।তাঁর মেয়ে সেরা শিশু অভিনেতার সম্মানে ভূষিত হল। অভিনেতা হিসেবে শাহিদা নীরার প্রথম পুরস্কারে উচ্ছ্বসিত মা সুদীপ্তা। সোশ্যাল মিডিয়াতে এই সুখবরটা শেয়ার করেছেন তিনি।আরও পড়ুনঃ নীরজে উদ্বুদ্ধ দেবেন্দ্র প্যারালিম্পিকে দেশকে এনে দিলেন রুপোপরিচালক সুমন ঘোষের পরিচালনায় বাংলা ছবি সার্চিং ফর হ্যাপিনেস-এ শাহিদা এবং সুদীপ্তা একসঙ্গে অভিনয় করে। মুখ্য ভূমিকায় দেখা যায় সুদীপ্তা-কন্যাকে। সম্প্রতি এই সিনেমায় অভিনয়ের কারণে ওয়াশিংটন ডিসি সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভালে সেরা শিশু অভিনেতার পুরস্কার অর্জন করে ছোট্ট শাহিদা।সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানিয়েছেন, একপ্রকার নিজের অজান্তেই ছবির শুটিং করে ফেলেছিল শাহিদা। ছবির কোনও চিত্রনাট্য লেখেননি পরিচালক। ছোটবেলার এক স্মরনীয় স্মৃতিকে নিয়েই সিনেমা বানিয়েছেন। গোটা ছবিটা শুট হয়েছে গো প্রো ক্যামেরায়। সুদীপ্তা আরও জানান, মাত্র ছয় বছর বয়সে অভিনেত্রী হিসেবে তাঁর পথচলা শুরু। সেখানে মাত্র সাড়ে তিন বছর বয়সে অভিনয় করেই পুরস্কার জিতে নেবে, এটা অত্যন্ত গর্বের মুহূর্ত তাঁদের পরিবারের জন্য। আর জীবনের যা কিছু প্রথম, সকলই তো প্রিয়। ফলে শাহিদাও ভীষণ আনন্দিত, তাও প্রকাশ করেছেন সুদীপ্তা।

আগস্ট ৩০, ২০২১
বিনোদুনিয়া

Binisutoy: 'বিনিসুতোয়'-এর জার্নি শেয়ার করলেন অর্পণা

সদ্য মুক্তি পেয়েছে অতনু ঘোষের পরিচালিত ছবি বিনিসুতোয়। এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অর্পণা চৌধুরী। এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি।চরিত্র নিয়ে তিনি জানিয়েছেন,আমি জয়া ম্যামের অফিস এমপ্লয়ির চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটি খুব বড় না হলেও বেশ ভালো একটি চরিত্র। অতনু ঘোষের প্রসঙ্গ তুলতেই বললেন, ভীষণ ভালো একটা এক্সপিরিয়েন্স। স্যার খুব ভালোভাবে বুঝিয়ে দেন জিনিসটা। স্যারের সাথে কাজ করে মনেই হয়নি তিনি এত বড়ো একজন ডিরেক্টর।আরও পড়ুনঃ তালিবান জমানায় আফগান ক্রিকেটের ভবিষ্যত কী?তিনি আরও জানান, কোনো চরিত্র গঠনে সমস্যা হলে স্যার বারবার দেখিয়ে দিচ্ছিলেন। ধৈর্য্য হারাননি কখনো। অনেক কিছু শিখতে পেরেছি আমার প্রথম বাংলা ফিচার ফিল্ম থেকে। উনি খুব কুললি সবকিছু হ্যান্ডেল করেন। আমি ব্লেসড যে স্যারের সাথে ডেবিউ করতে পেরেছি।অর্পণা আরও জানান অতনু ঘোষের সঙ্গে নতুন ছবিতে অভিনয় করতে মুখিয়ে আছেন তিনি। তাঁর কথায় অতনুদা তাঁকে নতুন ছবিতে নতুন ক্যারেক্টার দেবেন যেটার জন্য মুখিয়ে আছেন।

আগস্ট ২২, ২০২১
বিনোদুনিয়া

MImi Chakraborty : নতুন ছবির প্রস্তুতি শুরু মিমির

টলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালক অরিন্দম শীল। তার নতুন সিনেমা আসছে। বেশ কিছু বড় কাস্টও রয়েছে এই ছবিতে।বৃষ্টিভেজা সকাল। মেকআপহীন লুক। শপিং মলে হাজির মিমি চক্রবর্তী। পরনে হলুদ কুর্তি আর সাদা চুড়িদার। এমন লুকে মিমিকে খুব বেশি দেখা যায় না, কিন্তু এমনই অবতারে মঙ্গলবার অরিন্দম শীলের নতুন ছবি খেলা যখন-এর শ্যুটিং শুরু করবেন মিমি। শ্যুটিং ফ্লোরে মুখোমুখি হলেন মিমি ও সুস্মিতা চট্টোপাধ্যায়। মিমি জানিয়েছেন, এই চরিত্রের জন্য (উর্মি।) তাঁর গালে হাল্কা কাটা দাগ আর চোখের নীচে কালির রং মেকআপ আর্টিস্ট তৈরি করে দিয়েছে, বাকি কোনও মেক-আপের ঝামেলা নেই। গত সপ্তাহেই ছবির শুভ মহরত সুসম্পন্ন হয়েছিল, আর এদিন থেকে পুরোদমে শ্যুটিং শুরু হল। দীর্ঘদিন নানান জটিলতার জেরে আটকে অরিন্দম শীলের এই ড্রিম প্রোজেক্ট। এদিন ইনস্টাগ্রামে শ্যুটিংয়ের ফাঁকের একটি ছবি পোস্ট করে মিমি লেখেন, অনিন্দম শীল এই ছবির জন্য আড়াই বছর অপেক্ষা করেছেন. অবশেষে এটা শুরু হল, আপনাদের সকলের অনেক ভালোবাসা আর আর্শীবাদ চাই।আরও পড়ুনঃ বিপদের দিনে আফগান হিন্দু ও শিখদের পাশে ভারতসুস্মিতাকে এর আগে দর্শকরা প্রেম টেম সিনেমায় অভিনয় করতে দেখেছেন। মিমি-অর্জুন-সুস্মিতা ছাড়াও খেলা যখন-এ থাকবেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, অর্ণ মুখোপাধ্যায়, করণ হরিহরণ এবং আরজে জিনিয়া। আগামী ডিসেম্বরে এই ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

আগস্ট ১৮, ২০২১
বিনোদুনিয়া

Horror Stories : মুক্তি পেল হরোর স্টোরিস

সিনেমা হল খুলে গেছে। আর হল খোলার পরেই প্রথম যে বাংলা সিনেমা মুক্তি পেল সেটা হরোর স্টোরিস। অ্যাক্রোপলিস মলে এই ছবির প্রিমিয়ারও হয়ে গেল। প্রিমিয়ারে উপস্থিত ছিলেন পরিচালক, প্রযোজক, অভিনেতা, অভিনেত্রী থেকে শুরু করে অন্যান্য কলাকুশলীরা। এছাড়া এই বিশেষ দিনে হাজির হয়েছিলেন টলিউডের পরিচালক, অভিনেতা, অভিনেত্রীরা। প্রিমিয়ারে হাজির হয়ে যান পরিচিত ইউটিউবার স্যান্ডি সাহা।আরও পড়ুনঃ ৭৫ তম স্বাধীনতা দিবসকে বিশেষভাবে স্মরণ করতে নতুন উদ্যোগপরিচালক এই ছবি নিয়ে কতটা এক্সাইটেড সেটা জনতার কথাকে রিলিজ হওয়ার আগেই জানিয়েছিলেন। বলেছিলেন,হরোর স্টোরিস রিলিজ নিয়ে আমি খুবই এক্সাইটেড। সকাল থেকে শো রয়েছে। এতদিন দিন লকডাউনের পর ছবি খুলছে, হল খুলছে, আমাদের সিনেমা প্রথম রিলিজ। তাই টেনশনও হচ্ছে। আমার মনে হয় মানুষ দেখবে বাংলা ছবি। সিনেমা তো হলে দেখতেই ভালো লাগে। সেই এক্সাইটমেন্ট ছবি মুক্তির পরেও পাওয়া গেল। হরোর স্টোরিসের একটা পোস্টারের সামনে দাঁড়িয়ে একটা ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লেখা,দারুণ অনুভূতি।আরও পড়ুনঃ ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপ হাইতিমুক্তির পর এখনও পর্যন্ত এই ছবি দর্শকদের থেকে ভালো ফিডব্যাকই পেয়েছে বলে জানা গেছে। আগামী দিনগুলোতে আরও বেশি মানুষ হরোর স্টোরিসের ভৌতিকতার স্বাদ নিতে আসবে বলে আশাবাদী ইউনিটের সকলেই।

আগস্ট ১৪, ২০২১
বিনোদুনিয়া

Horror Stories : হরোর স্টোরিস নিয়ে জনতার কথায় অকপট সুপ্রতীম

সুপ্রতীম সাহা অভিনীত ছবি হরোর স্টোরিস মুক্তি পাচ্ছে আজ। এই ছবিতে রাজের চরিত্রে অভিনয় করেছেন তিনি। হরোর স্টোরিস নিয়ে জনতার কথা-র সঙ্গে কথা বললেন তিনি।জনতার কথা ঃ হরোর স্টোরিস কি তোমার প্রথম ফিচার ফিল্ম?সুপ্রতীম ঃ হরোর স্টোরিস আমার প্রথম ফিচার ফিল্ম নয়। ২০১৮ সালে আমার প্রথম ছবি মুক্তি গুডনাইট সিটি মুক্তি পায়। যেখানে হিরোর ছোটবেলা করেছিলাম। এরপর জি অরিজিনালস এ লিড করি। গুপি গাইন বলে একটি ছবি এসেছিল। সেখানে ভিলেনের চরিত্রে ছিলাম। তারপর অনেককটাই রিলিস হবে। হরোর স্টোরিস টা আগে রিলিস হয়ে গেল। ব্রাদার বলে সঞ্জয় বর্ধনের একটি ছবিতে লিড করেছি। হটস্টারে মালিনী বলে একটি ছবি রিলিস করেছে। জনতার কথা ঃ হরোর স্টোরিস-এ অভিনয় করতে গিয়ে কতটা ভয় পেয়েছো? সুপ্রতীম ঃ ভয়ের একদমই কিছু ছিল না। আমাদের খুব ফ্রি ফ্লোয়িং একটা কাজ। এই ছবিতে আমার পার্টটা খুব কালারফুল। আমার ও অলিভিয়ার খুব কালারফুল একটা গল্প। সেই অর্থে ভয়ের কিছু নেই। তবে তুমি যদি ছবির মাঝখানের দিকে যাও তাহলে একটু আস্তে আস্তে মানুষের মাইন্ড কতটা ইভিল হতে পারে সেই জায়গাতে একটা ভয়ের এসেন্স থাকতে পারে। বাকিটা তো দর্শক বলতে পারবে। জনতার কথা ঃ লকডাউনের পর প্রথম হল রিলিস বাংলা ছবি হতে চলেছে হরোর স্টোরিস। সেটা কেমন লাগছে?সুপ্রতীম ঃ একটা টেনশন তো আছেই। লকডাউনের প্রথম বাংলা সিনেমা রিলিজ করছে। দর্শকরা মুখিয়ে তো আছেই। ইন্ডাস্ট্রির মানুষরাও মুখিয়ে আছেন। এন্ড অফ দ্য তো আমরা একটা ল্যাঙ্গুয়েজ বা রিজিয়ন কে রিপ্রেজেন্ট করছি। সবাই খুব আশাবাদী। সো একটা ভাল প্রেশার রয়েছে। জনতার কথা ঃ দর্শকদের কি বলবে? সুপ্রতীম ঃ আপনারা ডেফিনেটলি আসুন। যত হল রয়েছে সবাই কোভিড প্রটোকল খুব ভালোভাবে মেনে চলছে। তাই কোনও রিস্ক ফ্যাক্টর কিছু নেই। আপনারা আসুন। ছবিটা দেখবেন। আপনারা আমাদের যে দেড় ঘন্টা দেবেন সেই সময়টা খুব সুন্দরভাবে ইউজ হবে। আমার মনে হয় সেটা।

আগস্ট ১৩, ২০২১
বিনোদুনিয়া

Horror Stories : মুক্তি পাচ্ছে হরোর স্টোরিস, টেনশনে পরিচালক

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সিনেমা হল খুলেছে। হল খোলায় সিনেপ্রেমীদের মনে আলাদা আনন্দ কাজ করছে। আর হল খোলার পর প্রথম বাংলা ছবি মুক্তি পেতে চলেছে হরোর স্টোরিস। সায়ন বসু চৌধুরীর পরিচালনায়, মুকেশ পান্ডের প্রযোজনায় এই ছবিতে অভিনয় করেছেন অলিভিয়া সরকার, রূপসা মুখোপাধ্যায়, মৈনাক ব্যানার্জি, সুপ্রতীম সাহা, প্রিয়াঙ্কা ব্যানার্জি প্রমুখ।আরও পড়ুনঃ হরোর স্টোরিস নিয়ে জনতার কথায় অকপট সুপ্রতীমমুক্তির আগে বেশ কিছুটা টেনশনে রয়েছেন পরিচালক। জনতার কথা থেকে তাকে ফোন করে জিজ্ঞাসা করা হয় আজ কিছুক্ষণ পর থেকেই হলে ছবিটা দেখতে পাবেন দর্শকরা। কতটা এক্সাইটেড? পরিচালক জানালেন,হরোর স্টোরিস রিলিজ নিয়ে আমি খুবই এক্সাইটেড। সকাল থেকে শো রয়েছে। এতদিন দিন লকডাউনের পর ছবি খুলছে, হল খুলছে, আমাদের সিনেমা প্রথম রিলিজ। তাই টেনশনও হচ্ছে। আমার মনে হয় মানুষ দেখবে বাংলা ছবি। সিনেমা তো হলে দেখতেই ভালো লাগে। এই ছবি প্রসঙ্গে তিনি আরও জানালেন,এই ছবিটা ভালো লাগুক, খারাপ লাগুক তারা যেন আমাদের জানায়। একটু অন্যধরণের ছবি আমরা বানানোর চেষ্টা করেছি। ভূতের যে ধরণের ছবি আমরা দেখে অভ্যস্ত ঠিক সেরকম নয় এটা। আশা করি ভালো লাগবে। ছবি নিয়ে সারাদিনই ভাবছি। ঠিকঠাকভাবে যেন সব হয়ে যায়। মানুষ যেন দেখে ছবিটা। খুবই টেনশনে এবং খুবই এক্সাইটেড।

আগস্ট ১৩, ২০২১
বিনোদুনিয়া

'Radio' : শুটিং শেষ হল 'রেডিও'-র

পরিচালক শিলাদিত্য মৌলিকের সিনেমা রেডিও। অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার, ঈশান মজুমদার, সুমনা দাস সহ আরও অনেকে। এই সিনেমারই শুটিং শেষ হয়ে গেল। শেষ দিনে শুটিং ফ্লোরে সকলের মধ্যেই একটা আলাদা রোমাঞ্চ ছিল।আরও পড়ুনঃ এএফসি কাপে প্রথম পর্বের বাধা টপকাতে পারবেন? কী বলছেন হাবাসপরিচালক শিলাদিত্য মৌলিক জানালেন সিনেমার নাম যেহেতু রেডিও এখানে গানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিভিন্ন সময়ের গান এখানে পাওয়া যাবে। এই বছরের শেষে এই ছবিটি হলে মুক্তি পাবে জানিয়েছেন। তবে ওটিটি প্লাটফর্মেও দর্শকরা রেডিও দেখতে পাবেন।আরও পড়ুনঃ দদ্বিতীয় পক্ষের স্বামীর বাড়িতে রহস্য মৃত্যু বধূরঅভিনেত্রী সুমনা দাস জানালেন দর্শকরা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি চরিত্রে তাকে দেখতে পাবে। রেস্ট ইন প্রেমে তিনি যে চরিত্রে ছিলেন তার থেকে সম্পূর্ণ আলাদা চরিত্রে অভিনয় করছেন তিনি। যে জায়গা থেকে দর্শকরা তাকে দেখেছেন সেই জায়গা থেকে ডিফারেন্ট। তবে চরিত্র নিয়ে সেরকম কিছু খোলসা করলেন না তিনি। শুধু বললেন হলে গিয়েই তার চরিত্রের ব্যাপারে পুরোটা জানতে পারবে। অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার জানালেন এই ছবিটি তার অভিনয় জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। ঈশান মজুমদার জানিয়েছেন শিলাদিত্য মৌলিকের সঙ্গে তার এটা প্রথম কাজ। তাই ভালো কিছুর অপেক্ষায় রয়েছেন তিনি।

আগস্ট ১২, ২০২১
বিনোদুনিয়া

Rudranil Ghosh : নতুন ছবি নিয়ে ফিরছেন রুদ্রনীল

অভিনয় থেকে দীর্ঘদিনের বিরতিতে ছিলেন। সেই বিরতি কাটিয়ে আবার নিজের জায়গায় দেখা যাবে অভিনেতা রুদ্রনীল ঘোষ কে। দীর্ঘ বিরতির পর আবার ক্যামেরার সামনে ফিরছেন রুদ্রনীল ঘোষ। করোনা পরিস্থিতি এবং বিধানসভা নির্বাচনের প্রার্থী - সব মিলিয়েই পর্দা থেকে দূরে ছিলেন অভিনেতা। তবে তিনি ফিরছেন তার পরবর্তী ছবি আকাডেমি অফ ফাইন আর্টস নিয়ে। ছবির জন্যে নতুন লুক তৈরি করেছেন অভিনেতা। এটি একটি ক্রাইম থ্রিলার। সেপ্টেম্বরে যার শুটিং শুরু হওয়ার কথা।আরও পড়ুনঃ দেশে বেড়ে গিয়েছে ভিখারির সংখ্যা, প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্টসোশ্যাল মিডিয়ায় নতুন লুকের ছবি পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন,নতুন সিনেমার জন্য তৈরি হচ্ছি। নতুন লুকের সেই ছবি একটু অন্য ধরণের। অনেকেই তার নতুন লুক দেখে অবাক হয়েছে। অভিনেত্রী অনিন্দিতা রায়চউধুরি কমেন্ট করে লিখেছেন,উফফ।আরও পড়ুনঃ চাকদার নিখোঁজ মহিলা উদ্ধার টলিউড অভিনেতার বর্ধমানের বাড়ি থেকে অভিনয়ে ফিরলেও রাজনীতি তার জায়গাতেই রয়েছে। এমনটাই জানিয়েছেন অভিনেতা। অভিনয় থেকে দীর্ঘদিনের বিরতির পর রুদ্রনীলের আকাডেমি অফ ফাইন আর্টসদর্শকদের মনে কতটা জায়গা করে নিতে পারে সেটাই এখন দেখার।

আগস্ট ১১, ২০২১
বিনোদুনিয়া

Radio : 'রেডিও'-র শুটিং শুরু হল, মুখ্য চরিত্রে প্রিয়াঙ্কা সরকার

পরিচালক শিলাদিত্য মৌলিকের নতুন ছবি রেডিও। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে। এই ছবিতে একজন মানুষের সঙ্গে একটি রেডিওর সম্পর্ক কে তুলে ধরা হবে। অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের কাছেও এই ছবিটি খুব স্পেশ্যাল। এই ছবিতে বাকী চরিত্র কারা রয়েছেন সেটা এতদিন সাসপেন্সে ছিল। এবার সেই সাসপেন্সটা আর সাসপেন্স থাকল না। বাকী চরিত্রগুলোর নামও ঘোষণা করে দিলেন পরিচালক। এই ছবিতে অন্যান্য চরিত্রে রয়েছেন ঈশান মজুমদার, ধানি বোস, সুমনা চ্যাটার্জী, মোমো, অনিন্দ্য চট্টোপাধ্যায়। সঙ্গীত পরিচালনা করবেন সৌম্য ঋত। নাম ঘোষণার পরেই শুটিং-ও শুরু হয়ে গেল। সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও পোস্ট করেছেন অভিনেতা ঈশান মজুমদার।

জুলাই ৩০, ২০২১
  • ‹
  • 1
  • 2
  • ›

ট্রেন্ডিং

রাজ্য

সুপ্রিম কোর্টে আজ আই-প্যাক মামলা: মমতার ভূমিকা নিয়ে কড়া প্রশ্নের সম্মুখীন হওয়ার সম্ভবনা

বহুল চর্চিত আই-প্যাক (I-PAC) মামলার শুনানিতে আজ ফের সরগরম হয়ে সম্ভবনা ওঠার সম্ভাবনা সুপ্রিম কোর্ট। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বান্দ্যোপাধ্যায়-র ভূমিকা নিয়ে আদালতের কড়া পর্যবেক্ষণ ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-এর অভিযোগ, চলতি বছরের জানুয়ারিতে কলকাতায় আই-প্যাকের দফতর ও কর্ণধারদের বাড়িতে তল্লাশির সময় মুখ্যমন্ত্রী নিজে সেখানে গিয়ে তদন্ত প্রক্রিয়ায় হস্তক্ষেপ করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই শীর্ষ আদালতে মামলা চলছে।এর আগে শুনানিতে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি এন.ভি. আঞ্জারিয়ার বেঞ্চ স্পষ্ট ভাষায় জানায়, কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী তদন্ত চলাকালীন সরাসরি সেখানে উপস্থিত হয়ে হস্তক্ষেপ করতে পারেন না। এতে গণতন্ত্র বিপন্ন হতে পারে। আদালত আরও পর্যবেক্ষণ করে, এই ঘটনাকে কেন্দ্র-রাজ্য সংঘাত হিসেবে দেখার সুযোগ নেই; এটি আইনের শাসন ও তদন্তের স্বাধীনতার প্রশ্ন।ইডির তরফে সলিসিটর জেনারেল আদালতে দাবি করেন, আই-প্যাকের তল্লাশির সময় শুধু তদন্তে বাধা দেওয়া হয়নি, গুরুত্বপূর্ণ নথি ও ইলেকট্রনিক তথ্যও সরিয়ে নেওয়া হয়েছিল। তাঁদের বক্তব্য, এর ফলে তদন্ত প্রক্রিয়া গুরুতরভাবে ব্যাহত হয়েছে। কেন্দ্রীয় সংস্থা চায়, এই ঘটনায় সিবিআই তদন্ত হোক এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু করা হোক।অন্যদিকে, সরকারের বদল হওয়ায় পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে আইনজীবীরা আদালতে কি দাবি করেন সেটাই দেখার অপেক্ষায় আম জনতা। এর আগে তদানীন্তন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে আইনজীবীরা জানান, তৎকালীন মুখ্যমন্ত্রীর উপস্থিতি ছিল রাজনৈতিকভাবে প্ররোচিত অভিযানের প্রতিবাদ হিসেবে। তদন্তে হস্তক্ষেপের অভিযোগ ভিত্তিহীন। রাজ্যের দাবি ছিল, ইডি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ইস্যুকে বড় করে দেখাতে চাইছে।শুনানির এক পর্যায়ে আদালত মন্তব্য করে, এ ধরনের পরিস্থিতি সংবিধান প্রণেতারাও কল্পনা করেননি। এই মন্তব্য ঘিরে জাতীয় রাজনীতিতে নতুন বিতর্ক শুরু হয়েছে।সূত্রের খবর, আগামী শুনানিতে আদালত মামলার গ্রহণযোগ্যতা এবং তদন্তের পরবর্তী দিকনির্দেশ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাতে পারে। রাজনৈতিক মহলের নজর এখন সুপ্রিম কোর্টের পরবর্তী পদক্ষেপের দিকে।

মে ১৩, ২০২৬
খেলার দুনিয়া

সবুজ-মেরুনের অভিভাবকের বিদায়: প্রয়াত টুটু বসু, শোকে স্তব্ধ ময়দান

কলকাতার ফুটবল মহলে নেমে এল গভীর শোকের ছায়া। প্রয়াত হলেন স্বপন সাধন বসু (টুটু বসু)। মঙ্গলবার গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মোহনবাগানের এই প্রাক্তন সভাপতি ও প্রাক্তন সাংসদ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।সোমবার সন্ধ্যায় আচমকাই হৃদ্রোগে আক্রান্ত হন টুটু বসু। দ্রুত তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। কিন্তু শেষরক্ষা হল না। মঙ্গলবার গভীর রাতে চিরবিদায় নিলেন সবুজ-মেরুনের এক স্বর্ণযুগের নির্মাতা।ময়দানের ইতিহাসে টুটু বসুর নাম উচ্চারিত হবে শ্রদ্ধার সঙ্গে। মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)-এর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল আত্মার মতো গভীর। ১৯৯১ সালে ক্লাবের সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে একাধিক যুগান্তকারী সিদ্ধান্তে বদলে দেন মোহনবাগানের ভবিষ্যৎ। তাঁর হাত ধরেই ক্লাবে প্রথম বিদেশি ফুটবলার হিসেবে এসেছিলেন নাইজিরিয়ান ফুটবলার চিমা ওকেরি কে যা সে সময় ছিল সাহসী এবং ঐতিহাসিক পদক্ষেপ।পরবর্তীতে সভাপতির আসনে বসে আরও বড় পরিবর্তনের পথ খুলে দেন তিনি। শিল্পপতি সাঞ্জীব গোয়েঙ্কা-র হাতে ক্লাবের মালিকানার দায়িত্ব তুলে দিয়ে ভারতীয় ফুটবলের কর্পোরেট যুগে প্রবেশ করান মোহনবাগানকে। যদিও এটিকে-মোহনবাগান (ATK Mohun Bagan) নামকরণ ঘিরে বিতর্ক হয়েছিল প্রবল, তবু ভবিষ্যতের কথা ভেবেই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।শুধু ক্রীড়া প্রশাসক নন, টুটু বসুর পরিচয় বিস্তৃত ছিল রাজনীতি ও ব্যবসার জগতেও। তিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (All India Trinamool Congress)-এর হয়ে রাজ্যসভার সাংসদ ছিলেন। সংবাদমাধ্যম ও ব্যবসায়ও ছিল তাঁর উল্লেখযোগ্য উপস্থিতি।দীর্ঘদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন তিনি। হুইলচেয়ার ছাড়া চলাফেরা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। ফলে সক্রিয় প্রশাসনিক দায়িত্ব থেকে কিছুটা দূরে থাকলেও, মোহনবাগান সমর্থকদের কাছে তিনিই ছিলেন ক্লাবের অভিভাবক।মাত্র গত বছরই মোহনবাগান দিবসে তাঁকে দেওয়া হয়েছিল ক্লাবের সর্বোচ্চ সম্মান মোহনবাগান রত্ন। উপস্থিত ছিলেন সৌরভ গাঙ্গুলি, বাইচুং ভুটিয়া, আই.এম. বিজয়ন, হোসে রামিরেজ ব্যারেটো-সহ বহু তারকা। সেই মঞ্চেই যেন শেষবারের মতো সবুজ-মেরুন পরিবার তাঁকে জানিয়েছিল শ্রদ্ধা।বর্ষীয়ান সবুজ-মেরুন সমর্থকদের কথায়, টুটু বসুর প্রয়াণে শুধু একজন প্রশাসকের মৃত্যু নয়, শেষ হল মোহনবাগানের এক গৌরবময় অধ্যায়। তাঁর বিদায়ে আজ শোকে স্তব্ধ গোটা ময়দান।

মে ১৩, ২০২৬
রাজ্য

ভোটে হারের পর ডিগবাজি? ভাইরাল অডিওতে ‘বিজেপি নেতা’ খোকন দাস, বর্ধমানে তোলপাড়

বর্ধমান দক্ষিণের সদ্য প্রাক্তন তৃণমূল বিধায়ক খোকন দাসকে ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে একটি ভাইরাল অডিওকে কেন্দ্র করে। সেই অডিওতে তাঁকে বলতে শোনা যায়, আমিও এখন বিজেপি নেতা। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই জেলা রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। বিরোধী বিজেপি এই ঘটনাকে হাতিয়ার করে তৃণমূল নেতার বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে।বিজেপির দাবি, কাঞ্চননগরের একটি দুর্গামন্দির নির্মাণের কাজ করেও এক রাজমিস্ত্রি প্রাপ্য টাকা পাননি। সেই টাকা চাওয়াকে কেন্দ্র করেই ফোনে তাঁকে ধমক দেন খোকন দাস। ভাইরাল হওয়া অডিওতে শোনা যায়, মন্দিরের হিসেব, ট্রাস্টের টাকা এবং ভোটে হারের প্রসঙ্গ তুলে কথা বলছেন তিনি। কথোপকথনের এক পর্যায়ে খোকন দাসকে বলতে শোনা যায়, তুই এখন সুযোগ নিয়ে লোককে ভয় দেখাচ্ছিস। আমরাও এখানে আছি। আর শুনে রাখ, আমিও এখন বিজেপি নেতা।যদিও এই অডিওর সত্যতা যাচাই করেনি জনতার কথা। তবে বিজেপি নেতাদের দাবি, ওই কথোপকথনে স্পষ্টভাবে প্রাক্তন বিধায়কের হুমকির সুর ধরা পড়েছে। জেলা বিজেপির মুখপাত্র কল্যাণ মাজি অভিযোগ করেন, ক্ষমতা হারিয়েও খোকন দাস এখনও প্রশাসনিক প্রভাব খাটানোর চেষ্টা করছেন। তাই কখনও এফআইআরের ভয় দেখাচ্ছেন, আবার কখনও নিজেকে বিজেপি নেতা বলছেন।অন্যদিকে খোকন দাস সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য, অডিও নিয়ে বিজেপি ইচ্ছাকৃতভাবে ভুল ব্যাখ্যা দিচ্ছে। তিনি দাবি করেন, কোনও ব্যক্তিকে ভয় দেখানো তাঁর উদ্দেশ্য ছিল না। বরং মন্দির ও ট্রাস্টের নামে অপপ্রচার রোখার জন্যই পুলিশে জানানোর কথা বলেছিলেন। তাঁর আরও দাবি, সংশ্লিষ্ট রাজমিস্ত্রি হিসেব না দেওয়ায় ট্রাস্টের পক্ষ থেকে টাকা আটকে রাখা হয়েছে।তবে রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, যদি অডিওর প্রথম অংশে নিজের কণ্ঠস্বর স্বীকার করে নেওয়া হয়, তাহলে একই অডিওতে থাকা আমিও বিজেপি নেতা মন্তব্যকে অস্বীকার করা হচ্ছে কেন? এই নিয়েই নতুন করে চাপানউতোর শুরু হয়েছে জেলা রাজনীতিতে।

মে ১২, ২০২৬
কলকাতা

সীমান্তে কাঁটাতারের সিদ্ধান্তেই চাঞ্চল্য, হাই এলার্টে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকেই সীমান্তে কাঁটাতার বসানোর জন্য জমি অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের পরই চাঞ্চল্য ছড়িয়েছে বাংলাদেশে। সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্তরক্ষী বাহিনীকে হাই এলার্টে রাখা হয়েছে।বাংলাদেশ সরকারের আশঙ্কা, সীমান্তে কাঁটাতারের কাজ শেষ হলে অনুপ্রবেশ রুখতে আরও কড়া পদক্ষেপ নিতে পারে ভারত। বিশেষ করে পুশব্যাক বা অবৈধ অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া আরও জোরদার হতে পারে বলেই মনে করছে ঢাকা। সেই কারণেই সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে সীমান্তরক্ষী বাহিনীকে।বাংলাদেশের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা হুমায়ুন কবীর জানিয়েছেন, পশ্চিমবঙ্গের নতুন সরকারের পদক্ষেপের দিকে নজর রাখা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেছেন, নির্বাচনী প্রচারে পুশব্যাক নিয়ে শুভেন্দু অধিকারী যে কড়া মন্তব্য করেছিলেন, সরকার পরিচালনায় সেই অবস্থান হয়তো এতটা কঠোর হবে না।অনুপ্রবেশ ইস্যুতে বিজেপি শুরু থেকেই সরব ছিল। বাংলায় অবৈধভাবে থাকা বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার বার্তা আগেই দেওয়া হয়েছিল। ক্ষমতায় আসার পর প্রথম মন্ত্রিসভা বৈঠকেই সীমান্ত নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়।জানা গিয়েছে, সীমান্তে কাঁটাতার বসানোর জন্য জমি নিয়ে আগের সরকারের আপত্তির কারণে বহু এলাকা দীর্ঘদিন খোলা অবস্থায় ছিল। নতুন সরকার জানিয়েছে, সীমান্তরক্ষী বাহিনীর হাতে জমি হস্তান্তরের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আগামী পঁয়তাল্লিশ দিনের মধ্যেই সেই কাজ শেষ হতে পারে বলে প্রশাসনিক সূত্রে খবর।এর মধ্যেই কয়েক দিন আগে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মার কিছু মন্তব্য নিয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারকে তলব করেছিল বাংলাদেশ সরকার। সব মিলিয়ে সীমান্ত পরিস্থিতি ঘিরে দুই দেশের মধ্যে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে।

মে ১২, ২০২৬
কলকাতা

আরজি কর মামলায় বড় মোড়, হঠাৎ সরে দাঁড়ালেন বিচারপতি রাজাশেখর মান্থা

আরজি কর কাণ্ড সংক্রান্ত মামলার শুনানি থেকে সরে দাঁড়াল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার শুনানি চলাকালীন নিজেই এই সিদ্ধান্তের কথা জানান বিচারপতি। এর ফলে মামলাটি ফের প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়েছে। এখন প্রধান বিচারপতি ঠিক করবেন, এই মামলার শুনানি কোন বেঞ্চে হবে।শুনানির সময় বিচারপতি মান্থা জানান, রাজ্য সরকার এই ঘটনার তদন্তে আলাদা বিচারবিভাগীয় কমিশন গঠনের পথে এগোচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। সেই পরিস্থিতিতে এই মুহূর্তে তাঁর ডিভিশন বেঞ্চে মামলাটি শোনার প্রয়োজন রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে বলেই তিনি মনে করছেন।মামলার গুরুত্ব নিয়েও মন্তব্য করেন বিচারপতি। তিনি বলেন, এই মামলা শুধু আবেদনকারীর জন্য গুরুত্বপূর্ণ নয়, গোটা রাজ্য এবং দেশের বহু মানুষের নজর রয়েছে এই মামলার দিকে।এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন, আগামী মন্ত্রিসভার বৈঠকেই আরজি কর কাণ্ডের তদন্ত কোন পথে এগোবে, তা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। রাজ্য সরকারের তরফে তদন্ত কমিশন গঠনের ইঙ্গিত মিলতেই মামলাকে ঘিরে নতুন জল্পনা শুরু হয়েছে।এই পরিস্থিতিতে বিচারপতি রাজাশেখর মান্থা নিজে থেকেই মামলার শুনানি থেকে সরে দাঁড়ান। মামলার সমস্ত নথি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়েছে। এখন নজর রয়েছে, এই মামলার জন্য নতুন বেঞ্চ গঠন করা হবে নাকি আরও বড় কোনও আইনি পদক্ষেপ নেওয়া হবে।

মে ১২, ২০২৬
দেশ

প্রশ্ন ফাঁসের অভিযোগে বড় সিদ্ধান্ত, বাতিল নিট ইউজি পরীক্ষা

প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠতেই বাতিল করে দেওয়া হল নিট ইউজি পরীক্ষা। গত ৩ মে দেশজুড়ে ডাক্তারি পড়ার এই প্রবেশিকা পরীক্ষা হয়েছিল। প্রায় তেইশ লক্ষ পড়ুয়া পরীক্ষায় বসেছিলেন। কিন্তু পরীক্ষার পর থেকেই প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিতর্ক শুরু হয়। সোমবার বিষয়টি আরও বড় আকার নেয়। বিরোধী দলনেতা রাহুল গান্ধীও প্রশ্ন ফাঁসের অভিযোগ তোলেন। এর পরেই নড়েচড়ে বসে ন্যাশনাল টেস্টিং এজেন্সি।সংস্থার তরফে জানানো হয়েছে, নিট ইউজি পরীক্ষা বাতিল করা হচ্ছে। নতুন করে পরীক্ষা নেওয়া হবে। পাশাপাশি গোটা ঘটনার তদন্ত করবে সিবিআই।তদন্তে উঠে এসেছে, রাজস্থানে পরীক্ষার অন্তত এক মাস আগে কিছু পড়ুয়ার হাতে একটি সম্ভাব্য প্রশ্নপত্র পৌঁছে গিয়েছিল। অতিরিক্ত ডিরেক্টর জেনারেল বিশাল বনশন জানিয়েছেন, ওই সম্ভাব্য প্রশ্নপত্রে মোট চারশো দশটি প্রশ্ন ছিল। পরীক্ষার পরে দেখা যায়, তার মধ্যে একশো কুড়িটি রসায়নের প্রশ্ন আসল প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিলে গিয়েছে। শুধু প্রশ্ন নয়, উত্তরের বিকল্পও একই ছিল বলে দাবি তদন্তকারীদের।অন্য একটি সূত্রের দাবি, সম্ভাব্য প্রশ্নপত্রের মোট দুশো একাশি প্রশ্নের মধ্যে একশো পঁয়ত্রিশটি প্রশ্ন আসল পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে একেবারে মিলে গিয়েছে। এই তথ্য সামনে আসতেই দেশজুড়ে চাঞ্চল্য ছড়ায়।লক্ষ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। নতুন পরীক্ষার দিন কবে ঘোষণা করা হবে, এখন সেই দিকেই তাকিয়ে ছাত্রছাত্রী ও অভিভাবকেরা।

মে ১২, ২০২৬
রাজ্য

শিবপুরে তৃণমূল নেতার বাড়িতে পুলিশের হানা, ভিতরে যা মিলল তাতে হতবাক সবাই

শিবপুরে তৃণমূল নেতা মহম্মদ শামিম ওরফে বরের বাড়িতে অভিযান চালিয়ে চমকে উঠল পুলিশ। বাইরে থেকে সাধারণ বাড়ি মনে হলেও ভিতরে ঢুকতেই সামনে আসে একের পর এক গোপন ব্যবস্থা। বাড়ির ভিতরে রয়েছে একাধিক সুড়ঙ্গ। সেই সুড়ঙ্গ দিয়ে সিঁড়ি বেয়ে পৌঁছে যাওয়া যায় নীচের ফ্লোরে। সেখানে তৈরি করা হয়েছে বিলাসবহুল ঘর। দামী কাঠের আসবাব, শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা, ফ্রিজ-সহ নানা আধুনিক সুবিধায় সাজানো এই বাড়ি দেখে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে এলাকায়।জানা গিয়েছে, হাওড়া পুরসভার ছত্রিশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সামিমা বানোর স্বামী মহম্মদ শামিম। তিনি তৃণমূলের ওয়ার্ড সভাপতির দায়িত্বেও ছিলেন। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর গত বৃহস্পতিবার শিবপুরে বিজেপির জেলা সংখ্যালঘু মোর্চার আহ্বায়কের বাড়িতে হামলা, গুলি ও বোমাবাজির অভিযোগ ওঠে। সেই ঘটনার তদন্তে শামিমের নাম সামনে আসে।বোমাবাজির ঘটনায় ইতিমধ্যেই পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে পলাতক ছিলেন শামিম। শুক্রবার তাঁর খোঁজে শিবপুরে বাড়িতে যায় পুলিশ। সেখানেই এই বিলাসবহুল বাড়ির ভিতরের ছবি সামনে আসে। স্থানীয় এক রাজনৈতিক নেতার এমন জীবনযাপন দেখে বিস্মিত তদন্তকারীরাও।যদিও বাড়িতে তল্লাশি চালিয়েও শামিমের খোঁজ মেলেনি। তিনি এখনও পলাতক বলে জানিয়েছে পুলিশ। তদন্তকারীদের দাবি, এর আগেও একাধিক অসামাজিক কাজের সঙ্গে তাঁর নাম জড়িয়েছে। শিবপুরে রামনবমীর মিছিল ঘিরে অশান্তির ঘটনাতেও তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। এমনকি জাতীয় তদন্তকারী সংস্থার মামলাতেও তাঁর নাম রয়েছে বলে জানা গিয়েছে।এই ঘটনার পর বিজেপি তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগেছে। বিজেপির অভিযোগ, সমাজবিরোধীদের আশ্রয় দিচ্ছে শাসক দল। যদিও এই অভিযোগ নিয়ে এখনও তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মে ১২, ২০২৬
রাজ্য

চন্দ্রনাথ রথ হত্যা তদন্তে নতুন মোড়, রাজ্য পুলিশের হাত থেকে তদন্তভার নিল সিবিআই

শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় তদন্তে বড়সড় মোড় এল। বহু আলোচিত এই হত্যাকাণ্ডের তদন্তভার আনুষ্ঠানিকভাবে নিজেদের হাতে তুলে নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। রাজ্য পুলিশের পক্ষ থেকে তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার সুপারিশের পর মঙ্গলবার থেকেই কেন্দ্রীয় সংস্থা এই মামলার দায়িত্ব গ্রহণ করেছে।সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হচ্ছে। কলকাতা অঞ্চলের যুগ্ম নির্দেশকের নেতৃত্বে এই সিট কাজ করবে। তদন্তের অগ্রগতি ও প্রয়োজন অনুযায়ী দক্ষ আধিকারিকদের এই দলে অন্তর্ভুক্ত করা হবে বলে সূত্রের খবর। ইতিমধ্যেই মামলার যাবতীয় নথিপত্র, প্রাথমিক তদন্তের রিপোর্ট এবং গ্রেফতার হওয়া অভিযুক্তদের সংক্রান্ত তথ্য সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে।এই হত্যাকাণ্ড ঘিরে ইতিমধ্যেই আন্তঃরাজ্য চক্রের ইঙ্গিত মিলেছে। তদন্তে নেমে রাজ্য পুলিশ উত্তরপ্রদেশ ও বিহার থেকে তিন জন সন্দেহভাজন শার্পশুটারকে গ্রেফতার করেছে। ধৃতদের জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে বলে তদন্তকারী সূত্রে দাবি। তাঁদের সঙ্গে এই হত্যার মূলচক্রীদের যোগাযোগ ছিল কি না, কার নির্দেশে তারা কলকাতায় এসেছিল এবং খুনের পেছনে রাজনৈতিক না কি অন্য কোনও ব্যক্তিগত বা আর্থিক কারণ রয়েছে সেই সব প্রশ্নের উত্তর খুঁজতেই এবার সরাসরি মাঠে নামছে সিবিআই।সিবিআই সূত্রে আরও জানা গিয়েছে, তদন্তের স্বার্থে একাধিক রাজ্যে অভিযান চালানো হতে পারে। ধৃতদের কল রেকর্ড, আর্থিক লেনদেন, যাতায়াতের রুট এবং স্থানীয় যোগাযোগ খতিয়ে দেখা হবে। প্রয়োজনে ফরেনসিক ও প্রযুক্তিগত বিশ্লেষণের সাহায্যও নেওয়া হবে।চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পর থেকেই রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছিল। বিরোধী শিবির থেকে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছিল। সেই আবহেই তদন্তভার সিবিআইয়ের হাতে যাওয়ায় মামলার রহস্যভেদে নতুন আশার সঞ্চার হয়েছে। এখন নজর সিবিআইয়ের তদন্তে এই খুনের নেপথ্যে থাকা আসল ষড়যন্ত্রকারীদের মুখোশ কবে খুলে যায়, সেটাই দেখার।

মে ১২, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal